Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর

দেবীগঞ্জে মাদকসহ মা-ছেলে গ্রেফতার

• • পঠিত 20 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে মাদকসহ মা-ছেলে গ্রেফতার

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদক বিক্রির সময় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ মে) সন্ধ্যায় পামুলি ইউনিয়নের খগেরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার আউলিয়াপুর ইউনিয়নের হিরু মিয়ার স্ত্রী শিরিন আক্তার ও তাদের ছেলে খাদেমুল ইসলাম বাবু।

 

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শিরিন আক্তার ও তার ছেলে বাবু পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলা থেকে দেবীগঞ্জে এসে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা একই উদ্দেশ্যে পামুলি ইউনিয়নের খগেরহাট এলাকা থেকে সাদ্দামের মোড় যাওয়ার পথে অবস্থান করছিলেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে।

দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা বলেন, গ্রেপ্তার খাদেমুলের বিরুদ্ধে এর আগেও মাদক মামলা ছিল। সন্ধ্যায় এক সঙ্গে মাদকসহ মা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার (৪ মে) তাদের আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।