Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এক্সক্লসিভ

দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন যুবক

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন যুবক

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় জামায়াতে ইসলামীর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন শেখ তারেক নামে এক যুবক। শুক্রবার (১২ জুন) দুধ দিয়ে গোসল করে তার দল ছাড়ার ঘোষণার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শেখ তারেক উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াতের সক্রিয় কর্মী।

দলত্যাগের বিষয়ে শেখ তারেক বলেন, দীর্ঘ ১৪-১৫ বছর আমি জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত ছিলাম। পবিত্র জুমার দিনে দুধ দিয়ে গোসল করে আমি দল থেকে চিরতরে নিজেকে মুক্ত করলাম। এখন থেকে ওই দলের কোনো রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না।

এ বিষয়ে ফকিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল আলা মাসুম বলেন, শেখ তারেক আমাদের কোনো আনুষ্ঠানিক কর্মী ছিলেন না। তিনি দলকে ভালোবেসে আমাদের সঙ্গে চলাফেরা করতেন। পদ-পদবি না পাওয়ার কারণে ক্ষোভ থেকে তিনি এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। ব্যক্তিগত কারণে তিনি দল পরিবর্তন করেছেন বলে আমরা মনে করি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।