Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

দুদকের তলবে হাজির ড. ইউনূস

admin • 05 Oct 2023, 10:14 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দুদকের তলবে হাজির ড. ইউনূস

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের সেগুনবাগিচার কার্যালয়ে হাজির হয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার সকালে দুদক কার্যালয়ে হাজির হন তিনি। এসময় ইউনূসের সাথে থাকা আইনজীবী জানান, আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই নির্ধারিত সময়ে দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হয়েছেন তিনি। তার বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ মামলার তদন্তের জন্য ডাকা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তার দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান তাকে জিজ্ঞাসাবাদ করছে।

গত ২৭ সেপ্টেম্বর একটি নোটিশে অধ্যাপক ইউনূসসহ ৮ জনকে তলব করে দুদক। এর মধ্যে বুধবার গ্রামীণ টেলিকমের ৪ পরিচালককে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ প্রতিষ্ঠানটির বর্তমান এমডি নাজমুল ইসলাম ও সাবেক এমডি আশরাফুল হাসানকেও জিজ্ঞাসাবাদের কথা রয়েছে।

চলতি বছরের মে মাসে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীর ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নোবেল জয়ী ড. ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।