Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Mohiuddin Ahmad Tanveer • 10 Jan 2023, 10:46 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রংপুরের তারাগঞ্জে দুই বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১৫ জন।

 

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের চিকলি দোয়ালীপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নীলফামারীর সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী তৃপ্তি পরিবহন সঙ্গে সাইমন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। আহত অনেককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।