Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জাতীয়

দুই প্রকৌশলীকে বদলি করল দক্ষিণ সিটি

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
দুই প্রকৌশলীকে বদলি করল দক্ষিণ সিটি

জনস্বার্থের কথা উল্লেখ করে দুই প্রকৌশলীকে বদলি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসি সচিব আকরামুজ্জামান একটি দপ্তর আদেশ জারি করে এ দুই প্রকৌশলীকে তাদের বিভাগ থেকে ডিএসসিসির অন্য বিভাগে বদলি করেন।

ডিএসসিসি সচিব আকরামুজ্জামান জানান, জনস্বার্থে এই দুই প্রকৌশলীকে বদলি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ডিএসসিসির প্রধান প্রকৌশলী, সকল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও সকল তত্ত্বাবধায়ক প্রকৌশলীদের এই দুই প্রকৌশলীকে বদলি করার দাপ্তরিক আদেশ ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, বদলি করা দুই প্রকৌশলীর মধ্যে অঞ্চল ৪ এর নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদকে অঞ্চল ৫ এ এবং নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয়কে ঢাকা সিটি নেইবারহুড আপগ্রেডিং প্রজেক্টের উপ প্রকল্প পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।