Monday, 19 October 2026
শিরোনাম
জেলার খবর

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নে দুই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন।

 

সোমবার (১২ জুন) তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ঢাকা-সিলেট মহাসড়কের দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও এলাকা এ ঘটনা ঘটে।

 

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সোমবার সকালে সিলেটগামী একটি ট্রাক ওই এলাকায় অল্পকিছু সময়ের জন্য থামে।

 

এ সময় সিলেটগামী অপর একটি ট্রাক সজোরে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।