Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দায়িত্ব নিলেন রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান

admin • 15 Nov 2022, 06:57 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দায়িত্ব নিলেন রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান

রংপুর জেলা পরিষদের দায়িত্বভার গ্রহণ করেছেন নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু।

 

মঙ্গলবার (১৫নভেম্বর) দুপুরে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে আসেন তিনি। এরপর তারাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মোছাদ্দেক হোসেন বাবলুকে ফুলেল সংবর্ধনা দেয় উপজেলার মুক্তিযোদ্ধারা।

 

শতাধিক মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে তিনি তারাগঞ্জ থেকে রংপুর নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। নগরীর জিলা স্কুল মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যূরালে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

 

এ সময় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ইউনিটের সভাপতি অজয় সরকার দুলু, সাধারণ সম্পাদক আবু জাকারিয়া জাকির, প্রচার সম্পাদক মুনতাসীর পারভেজ অংকুর উপস্থিত ছিলেন।

   

নব-নির্বাচিত এ চেয়ারম্যান জানান, গত ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে আমি জয়লাভ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার আমাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন।

 

আমি আজ জেলা পরিষদের দায়িত্বভার গ্রহণ করলাম। রংপুর জেলা পরিষদকে জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবো। এছাড়া জেলা পরিষদের বহুতল মার্কেট নির্মাণ নিয়ে কোন দূর্নীতি হয়ে থাকলে তা আমি খতিয়ে দেখবো এবং জেলা পরিষদের যে উন্নয়ন কাজ চলমান রয়েছে তা দ্রুত গতিতে এগিয়ে নিতে কাজ করে যাব।

   

বিকেল পৌণে ৩টায় রংপুর জেলা পরিষদের প্রবেশ করলে মোছাদ্দেক হোসেন বাবলুর কর্মী-সমর্থকরা ও জেলা পরিষদের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তিনি চেয়ারম্যানের কক্ষে বসেন এবং কর্মকর্তা-কর্মচারী ও কর্মী-সমর্থকদের সাথে কুশল বিনিময় করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।