Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪

admin • 09 Jun 2026, 11:02 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪

টাঙ্গাইলের সখিপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মুরগিবাহী পিকআপভ্যানের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের ঘোনারচালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে কালিয়া ঘোনারচালা এলাকায় রাস্তার পাশে একটি বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় একটি দ্রুতগামী মুরগিবাহী পিকআপভ্যান দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপে থাকা চার আরোহীর মৃত্যু হয়।

 

ঘটনাস্থল পরিদর্শনকারী সখীপুর থানার এএসআই মো. আল মামুন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে সখীপুর থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের সঠিক পরিচয় শনাক্তের জন্য তাদের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। স্বজনরা থানায় পৌঁছালে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো হস্তান্তর করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।