Wednesday, 21 October 2026
শিরোনাম
দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা!
আর্ন্তজাতিক

থানা থেকে ৬০ বোতল মদ উধাও ,অভিযুক্ত ইঁদুর গ্রেপ্তার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
থানা থেকে ৬০ বোতল মদ উধাও ,অভিযুক্ত ইঁদুর গ্রেপ্তার

অভিযান চালিয়ে ৬০ বোতল অবৈধ মদ উদ্ধার করেছিল পুলিশ। আইনি প্রক্রিয়ার কারণে তা আদালতে পেশ করার কথা ছিল। যদিও বিচারকদের সামনে আজব দাবি করলেন অসহায় পুলিশকর্মীরা।

 

তাঁরা জানালেন, ওই মদ খেয়ে ফেলেছে একদল ইঁদুর। খোঁজ করে এখন পর্যন্ত অভিযুক্ত একটি ইঁদুরকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এমন ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে।

 

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার কোতোয়ালি থানার পুলিশ একটি অভিযানে ৬০ বোতল অবৈধ মদ উদ্ধার করেছিল।

 

থানার গুদাম রাখা হয়েছিল বাজেয়াপ্ত ওই মদগুলো। কিন্তু সেখানে মাত্রাতিরিক্ত ইঁদুরের দৌরাত্ম্য। আদালতে পুলিশ দাবি করল, তারা খালি বোতল দাখিল করতে পারবে, কারণ ইঁদুরগুলো মদ খেয়ে ফেলেছে। পরে ফাঁদ পেতে একটি ইঁদুরকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দাবি, ইঁদুর শুধু মদের বোতলই নয়, অন্য গুরুত্বপূর্ণ নথিও নষ্ট করেছে।

 

ইঁদুরের বিরুদ্ধে পুলিশের বাজেয়াপ্ত করা মদ খাওয়ার অভিযোগ এই প্রথম নয়। এর আগে মধ্যপ্রদেশের শাজাপুর জেলা আদালতেও পুলিশ এমন একটি অভিযোগ তুলেছিল।

   

তখন এজলাসে থাকা বিচারক এবং উপস্থিতিরা হাসিতে ফেটে পড়েছিলেন। এছাড়া ২০১৮ সালে উত্তর প্রদেশের বেরেলির ক্যান্টনমেন্ট থানার স্টোরহাউসে রাখা ১ হাজার লিটারের বেশি জব্দ করা মদ উধাও হয়ে যায়। তখনও স্থানীয় পুলিশ সদস্যরা ইঁদুরকে মদ খাওয়ার জন্য দায়ী করেছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।