Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর

থানাপাড়া তরুণ প্রজন্মের উদ্যোগে জয় বাংলা সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভা অনুষ্ঠিত

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
থানাপাড়া তরুণ প্রজন্মের উদ্যোগে জয় বাংলা সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভা অনুষ্ঠিত

থানাপাড়া তরুণ প্রজন্মের উদ্যোগে জয় বাংলা সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (১৩ জানুয়ারি) শুক্রবার থানাপাড়া ক্রিসেন্ট ক্লাবের সামনে থানাপাড়া তরুণ প্রজন্মের উদ্যোগে জয় বাংলা কনসার্ট ও আলোচনা সভা এবং শিশুদের মাঝে মুক্তিযুদ্ধ ভিত্তিক পাঠ্যবই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

থানাপাড়া তরুণ প্রজন্মের আহবায়ক মনিরুল ইসলাম সাকিবের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রকিবুল ইসলাম শুভ'র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলায়ত করেন মাহিরুল ইসলাম রোহান। এরপর বঙ্গবন্ধুর বক্তৃতা করে শ্রেষ্ঠ ঘোষ সূর্য। এর সাথে সংগীত, নৃত্য ও কনসার্ট অনুষ্ঠিত হয়। সঞ্চলনা করেন ফয়সাল আহমেদ ও সাইমা জামান শিল্পা।

আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা জননেতা আজগর আলী বলেন, যুব সমাজকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে থানাপাড়া তরুণ প্রজন্মের এই আয়োজনকে সাধুবাদ জানাই, মুক্তিযুদ্ধ করে দেশটি স্বাধীন করেছিলাম, তেমনি তরুণ প্রজন্মের কাছে দাবী তারা যেন বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার সামাজিক, সাংস্কৃতিক, ও ক্রীড়া উদ্যোগ বাস্তবায়নে কুষ্টিয়ার প্রান্তিক পর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন করে। আলোচনা সভা শেষে শিশুদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক বই বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতা করেন থানাপাড়া তরুণ প্রজন্মের সদস্য সচিব নকীব হাসান মান্তু, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, কেএনবি এগ্রো ফিশারিজের কর্মকর্তা রাজীব হাসান সুরুজ, যুগ্ম আহবায়ক ফয়সাল ইকবাল মৌসুম, সুবহা সাদিক জিকো, আসিফ জোয়ার্দ্দার, কুষ্টিয়া পৌর কৃষকলীগের যুগ্ম আহবায়ক ও সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল, সাদ্দাম হোসাইন, রবিন মাহমুদ রনি এবং থানাপাড়া আরিয়ান বয়েজের সদস্যবৃন্দ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানাপাড়া ইদগাহ কমিটির সাধারণ সম্পাদক আয়ুব হোসেন, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস ডেভিড, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক উপ সাংস্কৃতিক সম্পাদক মিনহাজ উদ্দিন শিমুল, বিশিষ্ট সাংবাদিক সোহেল পারভেজ, গড়াই ক্রীড়া সংসদের আহবায়ক ইব্রাহিম হোসেন প্লাবন, আকাশ আহমেদসহ প্রায় শতাধিক থানাপাড়াবাসী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।