Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

থানচিতে সন্ত্রাসীদের সঙ্গে যৌথবাহিনীর তুমুল গোলাগুলি

admin • 04 Apr 2024, 10:28 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
থানচিতে সন্ত্রাসীদের সঙ্গে যৌথবাহিনীর তুমুল গোলাগুলি

বান্দরবানের থানচিতে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীদের সঙ্গে যৌথবাহিনীর কয়েক দফা গোলাগুলি হয়েছে। এখনও চলছে বিক্ষিপ্তভাবে গুলি।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল থেকে মুন্নমপাড়া, আত্তাপাড়া সীমান্তবর্তী এলাকায় কেএনএফের সঙ্গে যৌথবাহিনীর কয়েক দফা গোলাগুলি হয়। রাত সাড়ে ৮টার পর থানচিতে পুলিশের সঙ্গে গোলাগুলির তথ্য মিলেছে।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, রাত সাড়ে আটটা থেকে থানচি বাজার ও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় কেএনএফের সঙ্গে পুলিশ ও বিজিবির তুমুল সংঘর্ষ চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।