Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

তেজগাঁওয়ে ‘যমুনা এক্সপ্রেস’ লাইনচ্যুত, একলাইনে চলছে ট্রেন

admin • 17 Apr 2024, 11:11 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
তেজগাঁওয়ে ‘যমুনা এক্সপ্রেস’ লাইনচ্যুত, একলাইনে চলছে ট্রেন

রাজধানীর তেজগাঁওয়ে মাছের আড়তের সামনে ঢাকা অভিমুখী আন্তঃনগর ‘যমুনা এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে এক লাইন দিয়ে চলাচল করছে ট্রেন।

ঢাকা রেলওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, জামালপুর থেকে ঢাকাগামী ট্রেনটি সকাল ৮টার দিকে লাইনচ্যুত হয়। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। এখনএকটি লাইন দিয়ে ট্রেন চলাচল চলছে।

এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

বিস্তারিত আসছে...

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।