Saturday, 24 October 2026
শিরোনাম
গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার
এক্সক্লসিভ জাতীয়

তেজগাঁওয়ে ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত: সাড়ে ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
তেজগাঁওয়ে ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত: সাড়ে ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

রাজধানীর তেজগাঁওয়ে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুতির ঘটনার সাড়ে ৪ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে সিঙ্গেল লাইনে ঢাকার রেল যোগাযোগ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে এক লাইন দিয়ে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়। ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল ৪টা ৫০ মিনিটে ডাউন লাইনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের সঙ্গে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনের ধাক্কা লাগে। এ সময় ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। এরপর বিকেল পাঁচটা থেকে সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় একটি লাইন ক্লিয়ার করা হয়েছে। সেটি দিয়ে আপাতত ট্রেন চলাচল করছে।

আরেকটি লাইন ক্লিয়ারে কাজ চলছে বলেও জানান এ রেল কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।