Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

তেঁতুলিয়ায় ইকোপার্কে হরিণের মৃত্যু

admin • 12 Nov 2022, 09:25 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
তেঁতুলিয়ায় ইকোপার্কে হরিণের মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ইকোপার্কে একটি হরিণ মারা গেছে। শনিবার সকালে পার্কে হরিণটি মৃত অবস্থায় পাওয়া যায় বলে উপজেলা বন বিভাগের বিট কর্মকর্তা শহীদুল ইসলাম জানান। বন বিভাগ পরিচালিত ইকোপার্কটিতে এখন মাত্র দুটি হরিণ থাকলো।

 

শহীদুল ইসলাম জানান, উপজেলার মহানন্দা নদীর পাড়ে বন বিভাগের প্রায় ১০ একর জমির ওপর একটি আম বাগানে গড়ে উঠে তেঁতুলিয়া ইকোপার্ক। ২০২১ সাল থেকে এখানে বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রদর্শনী শুরু হয়। এ সময় দিনাজপুর বন বিভাগ থেকে এক জোড়া (পুরুষ ও স্ত্রী) হরিণ নিয়ে আসা হয় এ ইকোপার্কে।

 

কিছু দিন পর স্ত্রী হরিণটি একটি শাবক জন্ম দিলেও সেটি মারা যায়। পরে মা হরিণটি অসুস্থ হয়ে পড়ে।তখন মা হরিণটি দিনাজপুর রামসাগর ইকোপার্কে চিকিৎসার জন্য পাঠানো হয় এবং আবারও এক জোড়া পুরুষ হরিণ আনা হয়। তখন সেখানে হয় তিনটি পুরুষ হরিণ।

   

একটি মারা যাওয়ায় বর্তমানে দুটি পুরুষ হরিণ জীবিত রইল। হরিণটি ভালো ছিল জানিয়ে শহীদুল বলেন, “হঠাৎ অসুস্থতা দেখা দিলে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়। কিন্তু সকালে আমরা দেখি, হারিণটি মারা গেছে।”

 

স্থানীয় সাংবাদিক ও পরিবেশকর্মী আশরাফুল ইসলাম বলেন, “জেলায় এটি একমাত্র ইকোপার্ক হওয়ায় স্থানীয়দের মাঝে উৎসাহ দেখা দিয়েছিল। প্রতিদিন অসংখ্য দর্শণার্থী ইকোপার্কটি পরিদর্শন করেন।” তার অভিযোগ, “যথাযথ উদ্যোগের অভাব আর অবহেলার কারণে এ ইকোপার্কের প্রাণীরা মারা যাচ্ছে।”

 

ইকোপার্কটির ইজারাদার কাজী মকছেদ অভিযোগ করে বলেন, “পার্কটি ইজারা দিয়ে যেন বন বিভাগ দায় শেষ করেছে। এখানে কোনো প্রাণী বিশেষজ্ঞ, চিকিৎসক ও প্রশিক্ষিত জনবল নেই।”

 

জেলা বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা উজ্জল হোসেন। তিনি জানান, রোববার একটি চিকিৎসক প্রতিনিধি দল ঘটনাস্থলে যাবে। সরেজমিন ঘটনার খোঁজ-খবরসহ তারা মৃত হরিণটির ময়নাতদন্ত করবেন।

 

তদন্তে কারো কোনো অবহেলা পাওয়া গেলে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও এ বন কর্মকর্তা জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।