Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
জেলার খবর

তিস্তা ব্যারাজ দেখতে গিয়ে নিহত স্কুলছাত্র

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
তিস্তা ব্যারাজ দেখতে গিয়ে নিহত স্কুলছাত্র
লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারাজ এলাকা দেখতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিজ্জয় হোসেন (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।   শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উপজেলার বাউরা ইউনিয়নের মেছেরঘাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।       নিহত নিজ্জয় হোসেন পাটগ্রাম পৌরসভার জুম্মাপাড়া গ্রামের মৃত তুহিন মিয়ার ছেলে। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।     পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তিস্তা ব্যারাজ প্রকল্প এলাকা দেখতে বিকেল সাড়ে ৫টার দিকে পাটগ্রাম পৌরসভার জুম্মাপাড়ার বাড়ি থেকে বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে করে রওনা দেন নিজ্জয় হোসেন। পথে উপজেলার বাউরা মেছেরঘাট এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিজ্জয় হোসেন মারা যান। অন্য দুই আহত হন।     পাটগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা নিজ্জয়ের মরদেহ উদ্ধার করেন এবং আহতদের পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।   ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, কোনো অভিযোগ না থাকার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।