Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জাতীয়

তিন সংসদ সদস্যসহ ৮ জনের মৃত্যুতে সংসদের শোক

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
তিন সংসদ সদস্যসহ ৮ জনের মৃত্যুতে সংসদের শোক

তিনজন সংসদ সদস্যসহ আটজনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় সংসদ। সংসদের ২৫তম অধিবেশনের শুরুতেই শোক প্রকাশ করেন স্পিকার।

 

রোববার (২২ অক্টোবর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৪টায় সংসদের বৈঠক শুরু হয়। এর আগে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে চলতি অধিবেশনের মেয়াদকালসহ কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত হয়। এ অধিবেশন আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত হয়েছে। অবশ্য স্পিকার চাইলে এই মেয়াদ বাড়াতে বা কমাতে পারবেন।

 

স্পিকার বলেন, একাদশ জাতীয় সংসদের ২৭৬ লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ, কে, এম, শাহজাহান কামালকে হারিয়েছি। এছাড়া সংসদের ১১১ পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান মিয়াকে হারিয়েছি। সংসদের ২৪৪ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য মো. আবদুস সাত্তার ভূঞাকে হারিয়েছি। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

 

এছাড়া একুশে পদকপ্রাপ্ত কবি, সাহিত্যিক, সাংবাদিক ও আবৃত্তিকার আসাদ চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বোন ফেরদৌস আরা পাখি, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজের মাতা মহান মুক্তিযুদ্ধে পৃষ্ঠপোষকতাকারী আক্তার নেসা এবং বীর মুক্তিযোদ্ধা ওয়ারেন্ট অফিসার (অব.) মো. হারুন-উর-রশীদের মৃত্যুতে সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।