Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

তিন মাসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্ভব: আইনমন্ত্রী

admin • 07 Jun 2026, 01:06 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
তিন মাসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্ভব: আইনমন্ত্রী
উচ্চ আদালতের অগ্রাধিকার থাকলে আগামী তিন মাসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচারকাজ শেষ করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার (৭ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রামিসা হত্যা মামলার রায় নিয়ে আইনমন্ত্রী বলেন, ‘ছয় কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচারকাজ সম্পন্ন করা হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল।’
তিনি বলেন, ‘সরকার এ রায়ে সন্তুষ্ট। উচ্চ আদালতের অগ্রাধিকার থাকলে আগামী ৩ মাসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচারকাজ শেষ করা সম্ভব হবে।’
রামিসা হত্যা মামলার মতো ডেথ রেফারেন্সে থাকা আলোচিত রাজন, আছিয়া, রাকিবের মতো সব মামলার বিচারকাজ দ্রুত শেষ করতে সরকার কাজ করবে বলেও জানান মো. আসাদুজ্জামান।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।