Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ খেলাধুলা ক্রিকেট

তামিমের বিদায়ে দলে রনি, অধিনায়ক লিটন!

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
তামিমের বিদায়ে দলে রনি, অধিনায়ক লিটন!

আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে আজ বিদায় জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান। চট্টলার এই খানের অনুপস্থিতিতে চলমান আফগানিস্তান সিরিজে নতুন করে আগামী দুই ওয়ানডের জন্য দলে জায়গা পেয়েছেন রনি তালকুদার। এছাড়া সহ-অধিনায়কের দায়িত্বে থাকা লিটন দাসকে দেখা যেতে পারে অধিনায়কের ভূমিকায়!

যদিও স্থায়ী অধিনায়ক হিসেবে কাকে বেছে নেওয়া হবে তা এখনও অনিশ্চিত। তবে সেই দৌড়ে সবার সামনে রয়েছেন সাকিব আল হাসান। অবশ্য রনির অন্তর্ভূক্তিতে বিসিবির একজন কর্মকর্তা ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বলেছেন, ‘তামিম ইকবাল থাকছেন না এটা বিবেচনায় নিয়ে স্কোয়াডে একজন ওপেনার নিতে হবে। সে ক্ষেত্রে রনি তালুকদার অন্তর্ভূক্ত হবে।’

এর আগে আয়ারল্যান্ড সিরিজের আগে জাকির হাসান ইনজুরিতে পড়ায় তার বদলি হিসেবে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন রনি। এরপর তিনি ইংল্যান্ডের মাটিতে হওয়া আইরিশদের বিপক্ষের সিরিজেও দলে ছিলেন। পরবর্তীতে চলমান আফগানিস্তান সিরিজে কেবল টি-টোয়েন্টি দলে রাখা হয় তাকে।

চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ বৃষ্টি আইনে আফগানদের কাছে ১৭ রানে পরাজিত হয়েছে। সিরিজের বাকি দুই ম্যাচ আগামী ৮ ও ১১ জুলাই চট্টগ্রামের একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।