Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ খেলাধুলা ক্রিকেট

তামিমের পর এবার ব্যাখ্যা আসছে সাকিবের

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
তামিমের পর এবার ব্যাখ্যা আসছে সাকিবের

বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা ও লক্ষ্য নিয়েই পূর্ণ মনোযোগ থাকার কথা দেশের ক্রিকেটভক্তদের। কিন্তু এখনও অভ্যন্তরীণ সমস্যায় সয়লাব টাইগার ক্রিকেট পাড়া। তামিম ইকবালের সঙ্গে বিসিবির কথোপকথন ও তাকে দলে না রাখার প্রক্রিয়া নিয়ে ইতোমধ্যে তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন। এবার ব্যাখ্যা আসছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের।

তামিম ইকবালের বিশ্বকাপ দলে না থাকা এবং এশিয়া কাপে মাহমুদউল্লাহ রিয়াদের বাইরে থাকা নিয়েও কথা বলবেন সাকিব। এছাড়া বিশ্বকাপের আগে সাকিবের অধিনায়কত্ব ছাড়া নিয়েও গুঞ্জন উঠেছিল। সেসব প্রশ্নের উত্তর নিয়ে রাতে হাজির হচ্ছেন সাকিব।

দেশের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব বিষয়ের ব্যাখ্যা দিয়েছেন। যা প্রচার করা হবে আজ রাত ১১টায়। ইতোমধ্যে সংক্ষিপ্ত একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

মূলত সেখানে সাকিব বলবেন- তামিমের বিশ্বকাপ স্কোয়াডে না থাকা, মিডল অর্ডারে ব্যাট করতে বলা, দৃশ্যের বাইরে থেকে রিয়াদের হঠাৎ মঞ্চে প্রবেশ; বাংলাদেশ দলে এমন কী চলছে বিশ্বকাপের আগে অধিনায়কত্বই ছাড়তে চেয়েছিলেন সাকিব; বোর্ড সভাপতির সব বিষয়ে উপস্থিতি, হাথুরুর কড়া মাস্টারি, কেমন আছে টিম-টাইগার্স, কেমন আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল? সবকিছুই!

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।