Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জাতীয়

'তামিমার তালাকের নোটিশের রসিদ ডাক বিভাগের নয়'

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
'তামিমার তালাকের নোটিশের রসিদ ডাক বিভাগের নয়'

তালাক না নিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন বাংলাদেশ ডাক বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে তিনি সাক্ষ্য দেন। এরপর তাকে জেরা করা হয়। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৮ নভেম্বর দিন ধার্য করেন।

তামিমা তার আগের স্বামী রাকিবকে ডাক বিভাগের মাধ্যমে যে তালাকের নোটিশ পাঠিয়েছেন বলে দাবি করেছেন সে ডাক রসিদ ডাক বিভাগের নয়, এমন একটি লিখিত কাগজ দাখিল করেছেন ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মোহাম্মদ মাসুদ পারভেজ। এটি তিনি তার সাক্ষ্যতেও বলেছেন।

রাকিবের আইনজীবী ইশরাত হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত বছরের ৯ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন। তবে নাসিরের শাশুড়ি সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।