Sunday, 1 November 2026
শিরোনাম
গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫ পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ ফেসবুক ভিডিওতে সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
এক্সক্লসিভ

তাবলীগ জামায়াতের দুই পক্ষের সংঘর্ষে জামায়াতে ইসলামীর উদ্বেগ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
তাবলীগ জামায়াতের দুই পক্ষের সংঘর্ষে জামায়াতে ইসলামীর উদ্বেগ

তুরাগ তীরে তাবলীগ জামায়াতের দুই পক্ষের সংঘর্ষে ৪ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হওয়ার দুঃখজনক ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বুধবার (১৮ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি শোক ও উদ্বেগের কথা জানান।

 

বিবৃতিতে তিনি বলেন, ‘১৮ ডিসেম্বর ভোর ৩টার দিকে বিশ্ব ইজতেমা মাঠে তাবলীগ জামায়াতের সংঘর্ষে ৪ জন মুসল্লি নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন।’

 

তিনি আরো বলেন, ‘দাওয়াতি দ্বীনের ঐতিহ্যবাহী সংগঠন তাবলিগ জামায়াত দীর্ঘ দিন ধরে সারা বিশ্বে মুসলিম-অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত দিয়ে আসছে।

 

ইসলামের সুমহান আদর্শ প্রচারের ক্ষেত্রে তাদের অনেক অবদান রয়েছে। আমাদের প্রত্যাশা দেশ এবং উম্মাহর স্বার্থে সকলেই অভ্যন্তরীণ সমস্যা সমাধানে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসবেন। আমরা সকলকে সবর করার এবং শান্ত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাই। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমীন।’

 

তিনি বলেন, ‘মহান রব নিহতদের প্রতি রহম করুন। তাদের গুনাহখাতাসমূহ মাফ করে দিয়ে ক্ষমা করুন এবং জান্নাত নসীব করুন। আল্লাহ তাআলা আহতদের দ্রুত সুস্থতার নিয়ামত দান করুন।

 

আমি নিহত ও আহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি আল্লাহ তাআলা তাদের পরিবার-পরিজনকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।