Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
এক্সক্লসিভ

তফসিলকে স্বাগত জানাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
তফসিলকে স্বাগত জানাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সর্বোচ্চ আদালতের আইনজীবীদের এ সংগঠন বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিক্রয়া জানায়।

 

সমিতির সভাপতি মো. মোমতাজউদ্দিন ফকির ও সম্পাদক মো. আব্দুন নূর দুলাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গতকাল ১৫ নভেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন আগামী ৭ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করে নির্বাচনের তফসিল ঘোষণা করে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন তফসিলকে স্বাগত জানাচ্ছে।

’ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণা করেন। তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে আগামী ৭ জানুয়ারি। তফসিলে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

 

এদিকে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণাকে ‘একতরফা’ উল্লেখ করে এর প্রতিবাদে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে রবি ও সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় ভার্চুয়াল ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তার আগে দুপুরে তফসিল ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন সুপ্রিম কোর্টের বিএনপিপন্থী ও সমমনা আইনজীবীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।