Monday, 2 November 2026
শিরোনাম
আশুলিয়ায় শ্রমিক-পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার বাদাম বিক্রির ঝুড়ি নয়, শিশু হাসানের হাতে বই-খাতা তুলে দিলেন ডিসি ফরিদা খানম ড্রাইভিং লাইসেন্স নয়, ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন সিদ্ধান্ত কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে
ক্যাম্পাস

ঢাবি ক্যাম্পাসে প্রথমবারের মতো শাটল বাস সার্ভিস চালু

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ঢাবি ক্যাম্পাসে প্রথমবারের মতো শাটল বাস সার্ভিস চালু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ক্যাম্পাসে শাটল বাস সার্ভিস চালু হয়েছে। পরীক্ষামূলকভাবে আগামী ৩ মাসের জন্য এই সার্ভিস চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সার্ভিস উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

 

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, সীমিত সামর্থ্য সত্ত্বেও শিক্ষার্থীদের অভ্যন্তরীণ চলাচলের সুবিধার্থে শাটল বাস সার্ভিস চালু করা হলো। এই কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে তিনি আন্তরিক অভিনন্দন জানান। এই সার্ভিস যথাযথভাবে তত্ত্বাবধান, রক্ষণাবেক্ষণ ও সঠিকভাবে নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ করে।

 

তিনি বলেন, এক্ষেত্রে শিক্ষার্থীসহ সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে। উপাচার্য শাটল বাসের বিকল্প হিসেবে ক্যাম্পাসে অন্য কোন যানবাহন ব্যবহার না করার যৌক্তিকতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

 

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মিসেস রাশেদা ইরশাদ নাসির, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. আব্দুল্লাহ্-আল-মামুন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ ও একজন শিক্ষার্থী প্রতিনিধি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন অফিসের প্রধান ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৩টি নন এসি মিনিবাস সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চক্রাকারে ক্যাম্পাসের ৩টি রুটে চলাচল করবে।রুটগুলো হলো—

 ১. কবি সুফিয়া কামাল হল-অমর একুশে হল-শহীদুল্লাহ হল-কার্জন হল-মোকাররম ভবন-সাইন্সএনেক্স ভবন-টিএসসি-কলাভবন-মলচত্বর-নীলক্ষেত মোড় 

২. নীলক্ষেত মোড়-মলচত্বর-বিজনেস ফ্যাকাল্টি-লেকচার থিয়েটার ভবন-মধুর ক্যান্টিন-কেন্দ্রীয় লাইব্রেরি-চারুকলা-টিএসসি-পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট-কার্জন হল-কবি সুফিয়া কামাল হল এবং 

৩. কবি সুফিয়া কামাল হল-অমর একুশে হল-শহীদুল্লাহ হল-কার্জন হল-মোকাররম ভবন-সাইন্সএনেক্স ভবন-জগন্নাথ হল- এস.এম.হল-ফুলার রোড-মলচত্বর-নীলক্ষেত মোড়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।