Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
এক্সক্লসিভ শোক দিবস

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শারীরিক শিক্ষা মাঠের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ আহমেদ জানান, খবর পেয়ে ঢাবির শারীরিক শিক্ষা মাঠের পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ব্যাগের ভেতর থেকে মেয়ে নবজাতককে উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক ওই নবজাতক মৃত বলে জানান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

তিনি আরও জানান, আমাদের ধারণা কে বা কারা ওই নবজাতককে বাজারের ব্যাগে করে ফেলে রেখে গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।