Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঢাকা থেকে গ্রেপ্তার কুষ্টিয়া আ. লীগের ৩ নেতা কারাগারে

admin • 18 May 2025, 10:07 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ঢাকা থেকে গ্রেপ্তার কুষ্টিয়া আ. লীগের ৩ নেতা কারাগারে

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কুষ্টিয়ার দুই নেতাসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রবিবার পুলিশ তাদের কুষ্টিয়া সদর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

এর আগে, গতকাল শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। পরে ওই রাতেই তাদের কুষ্টিয়া সদর মডেল থানায় নেওয়া হয়।

 

এরপর বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। বিকেল ৪টার দিকে তাদের তিনজনকেই কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ওমর ফারুক (৪৭), পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু (৫৫) ও পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক আশরাফুজ্জামান সুজন (৪৬)।

 

এসব তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া আদালতের পরিদর্শক জহুরুল ইসলাম।

 

পুলিশ জানায়, গোপন খবর ও প্রযুক্তি ব্যবহার করে শনিবার রাতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়। এরপর রাতেই তাদের কুষ্টিয়া মডেল থানায় নেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর গত বছরের ১৫ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। ওই মামলার এজাহারনামীয় আসামি মীর রেজাউল ইসলাম।

 

তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হয়।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) খাইরুজ্জামান বলেন, ‘রেজাউল ইসলামকে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। পরে শুনানি হবে। অপরদিকে, চলতি বছরের ১৮ এপ্রিল কুষ্টিয়া মডেল থানায় নাশকতার অভিযোগে বিস্ফোরকদ্রব্য আইনে বিএনপির কর্মী ইমন আলী পরিচয়ে এক ব্যক্তি মামলা করেন। ওই মামলায় ওমর ফারুক ও আশরাফুজ্জামানকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।

 

তাদের আদালতে নেওয়া হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।