Sunday, 1 November 2026
শিরোনাম
গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫ পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ ফেসবুক ভিডিওতে সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
এক্সক্লসিভ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ, যান চলাচল বন্ধ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ, যান চলাচল বন্ধ

রাজধানীর টঙ্গীতে বিশ্ব ইজতামার ময়দানে তাবলিগ জামাতে হামলা ও হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করেছে জুবায়েরপন্থিরা। এসময় মহাসড়কের দু'পাশে প্রায় ৬ কিলোমিটার এলাকাজুড়ে যানজট তৈরি হয়।

 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ১১টা থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত জুবায়েরপন্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। সমাবেশ থেকে তারা দাবি জানান, রাতের অন্ধকারে সাদপন্থিদের যারা নিরীহ তাবলীগের জামাতের সাথীদের ওপর হামলা চালিয়ে হত্যা করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি নিশ্চিত করতে হবে। এছাড়া কুমিল্লা জেলার সকল মসজিদ থেকে সাদপন্থিদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। যে ধারায় সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তেমনি তাদেরকেও নিষিদ্ধ করার পদক্ষেপ নিতে হবে।

 

কুমিল্লার উলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

 

এদিকে, খবর পেয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অবরুদ্ধস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বিক্ষোভকারীরা মহাসড়ক ছেড়ে দিয়ে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

 

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে টঙ্গীতে বিশ্ব ইজতেমার ময়দান দখল নিয়ে সংঘর্ষে জড়ায় মাওলানা সাদ ও জুবায়েরপন্থিরা। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। এছাড়া উভয় পক্ষের শতাধিক মুসল্লি আহত হন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।