Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
এক্সক্লসিভ

ঢাকায় আসছেন মার্কিন উপসহকারী মন্ত্রী আফরিন আখতার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ঢাকায় আসছেন মার্কিন উপসহকারী মন্ত্রী আফরিন আখতার

তিন দিনের সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার। সোমবার তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তাঁর এ সফরের মূল এজেন্ডায় থাকছে আসন্ন জাতীয় নির্বাচন ও রোহিঙ্গা ইস্যুটি। এছাড়া সরকারি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে গুরুত্ব পাবে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো।

 

সোমবার ঢাকায় পৌঁছে তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে বসবেন। বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় আফরিন আখতার দুই দেশের সম্পর্কের নানা বিষয়ের পাশাপাশি বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের বিষয়ে কথা বলবেন বলে জানা গেছে।

 

এরপর তিনি মঙ্গলবার যাবেন কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে। ঢাকা ছাড়ার আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন মার্কিনী এই কর্মকর্তা ।

 

আগামী ১৮ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন আফরিন আখতার । এর আগে গত মে মাসে আফরিন ঢাকায় এসেছিলেন। মাত্র ৬ মাসের ব্যবধানে এটি হবে তার চলতি বছরে দ্বিতীয় দফায় বাংলাদেশ সফর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।