রাজধানীর গ্রীণ রোড এলাকাবাসী ও ডোম ইনো মুজিব ভবন ফ্ল্যাট মালিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ( ১৫ আগষ্ট ) শুক্রবার রাত ৮. ৩০ মিনিটে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসিম,
বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় সহ- আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া, খিলক্ষেত থানা বিএনপির সদস্য এনামুল হক, ডোম ইনো মালিক ও মাল্টিপ্লেন ব্যাবসায়ী সমিতির সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
মত বিনিময় সভায়,গ্রীণ রোড এলাকায় সাধারন মানুষের চলাচলের জন্য ফুটওভার ব্রীজ নির্মাণ সহ এলাকা বাসীর নানা সমস্যার বিষয়ে আলোকপাত করা হয়।