Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জাতীয়

ডেঙ্গুতে প্রাণ গেল যুব মহিলা লীগ নেত্রীর

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ডেঙ্গুতে প্রাণ গেল যুব মহিলা লীগ নেত্রীর

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুমানা আক্তারের (২৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রুমানা আক্তার মিজানপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মৃত বাবুর মেয়ে। তার ১১ বছর বয়সী এক ছেলে রয়েছে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি ছেলেসহ বাবার বাড়িতে বসবাস করতেন।

মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামসুল আরেফিন চৌধুরী জানান, চার দিন আগে হঠাৎ করে রুমানার জ্বর আসে। পরে বুধবার সন্ধ্যার পর রাজবাড়ী শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে তার ডেঙ্গু শনাক্ত হয়। এরপর রক্তের প্লাটিলেট কমে গেলে তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে তার রক্তের প্লাটিলেট আরও কমে গেলে চিকিৎসকদের পরামর্শে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।

যুব মহিলা লীগ নেত্রী রুমানার আকস্মিক মৃত্যুতে স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতী বলেন, রুমানা মিজানপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল রাতে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। তার এই আকস্মিক মৃত্যু মেনে নেওয়ার মত নয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।