Saturday, 28 November 2026
শিরোনাম
শেখ হাসিনা জীবিত প্রমাণ করতে এক বছর আগের অডিও প্রচার করল আওয়ামী লীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব কাল জোট হিসেবে সংলাপে অংশ নেবে ১১ দল: আযাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৬তম প্রজাপতি মেলা উদ্বোধন মালয়েশিয়ায় পৌঁছেছেন বিনা খর‌চে যাওয়া ১০৩ কর্মী টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে মামলা শিশু-কিশোরদের ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী মদের দোকানের বাইরে বসে ক্রেতাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন চিকিৎসকরা জবি আইন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী রফিকুল ইসলাম ‘বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে’
জাতীয়

ডিসেম্বরে দেশে আসবে না শেখ হাসিনা

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ডিসেম্বরে দেশে আসবে না শেখ হাসিনা
ছবি সংগৃহিত

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রত্যর্পণ প্রক্রিয়াকেই একমাত্র উপায় হিসেবে উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনার কথা বলেছেন প্রতিমন্ত্রী।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন হুমায়ুন কবির। এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাঁর প্রত্যর্পণ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁকে নিয়ে ভারত সরকারও বিপদে ও অস্বস্তিতে রয়েছে। আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসবেন না। তাঁকে হয় হাতকড়া পরিয়ে, নয়তো কঠোর নজরদারির মধ্যে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। এ ক্ষেত্রে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই তাঁকে দেশে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে।

 

হুমায়ুন কবির আরও বলেন, অপরাধীদের জন্য এক ধরনের নীতি রয়েছে, আর সাধারণ নাগরিকদের জন্য রয়েছে ভিন্ন নীতি। শেখ হাসিনা অপরাধীদের শ্রেণিতে পড়েন। তাই তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তরের ক্ষেত্রে প্রত্যর্পণ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তাঁকে ফিরিয়ে আনার জন্য এ প্রক্রিয়াই যথাযথ পথ।

 

ভারতে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ডের বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর সব দেশেই রাজনৈতিকভাবে উগ্র বা অস্থির প্রকৃতির মানুষ রয়েছে। তবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক পরিচালিত হবে দেশটির কেন্দ্রীয় সরকারের সঙ্গে। দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের বিষয়গুলোও সরকার পর্যায়েই সম্পন্ন হবে।

 

শেখ হাসিনার সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা এমন আচরণ করছেন, যার কারণে ভারত সরকারকেও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। বিষয়টি বোঝাতে গিয়ে তিনি উদাহরণ দিয়ে বলেন, কেউ যদি নিজের বাড়িতে একজনকে আমন্ত্রণ জানানোর পর দেখেন, ওই ব্যক্তি সেখানে গিয়ে পাগলামি করছেন এবং উল্টাপাল্টা কথাবার্তা বলছেন, তাহলে তাঁকে বের করে দেওয়াও কঠিন হয়ে পড়ে, আবার তাঁর আচরণ সহ্য করাও বিরক্তিকর হয়ে ওঠে। শেখ হাসিনাকে ঘিরে ভারতের পরিস্থিতিও অনেকটা এমন সমস্যায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই বক্তব্যে শেখ হাসিনার প্রত্যর্পণ, বাংলাদেশ-ভারত সম্পর্ক এবং দুই দেশের কূটনৈতিক আলোচনায় বিষয়টির গুরুত্ব নতুন করে সামনে এসেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।