Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জাতীয়

ডিবি প্রধান হারুনের সঙ্গে দেখা করলেন লুবাবা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ডিবি প্রধান হারুনের সঙ্গে দেখা করলেন লুবাবা

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। এ সময় তিনি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে দেখা করেন।

 

দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে লুবাবার মা জাহিদা ইসলাম জানিয়েছেন, বুধবার (১৫ নভেম্বর) দুপুরে ডিবি কার্যালয়ে যান তারা। এসময় ডিবি প্রধান হারুনের সঙ্গে দেখা করেন।

   

কেন ডিবি কার্যালয়ে গেলেন? এমন প্রশ্নে দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে লুবাবার মা বলেন, ‘তেমন কিছু না। এমনি এসেছিলাম। এই পথ দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম হারুন ভাইয়ের সঙ্গে দেখা করে যাই।’

   

যদিও সূত্রে জানা গেছে, ফেসবুকে লুবাবার নামে একের পর এক ফেইক অ্যাকাউন্ট খোলা হচ্ছে। এছাড়া লুবাবার নামে টিকটক অ্যাকাউন্টও খোলা হয়। এ সংক্রান্ত আইনি সেবা নেওয়ার জন্য লুবাবা আজ ডিবি কার্যালয়ে যান।

   

প্রসঙ্গত, প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। দাদার অনুপ্রেরণায় খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছে। এরপর শিশুশিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে। নিয়মিত কাজ করেছে বিজ্ঞাপনেও।

   

বর্তমানে একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ছাত্রী লুবাবা। কেজিতে পড়ার সময় প্রথম শিশুশিল্পী হিসেবে বিজ্ঞাপনের মডেল হয় সে। এরপর বিভিন্ন নাটক, শর্টফিল্মেও কাজ করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।