Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
এক্সক্লসিভ শোক দিবস

ট্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক রুহুল আমিন ভূঁইয়া

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
ট্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক রুহুল আমিন ভূঁইয়া

টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন দৈনিক রূপালী বাংলাদেশের স্টাফ রিপোর্টার রুহুল আমিন ভূঁইয়া।

 

সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে ‘মেগাস্টার’ খ্যাত সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, ট্র্যাব সভাপতি কাদের মনসুর ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সভাপতি কামরুল হাসান দর্পণ এ পুরস্কার তুলে দেন।

 

এতে সাংবাদিকতার অবদানস্বরূপ বেস্ট রিপোর্টিং ট্র্যাব অ্যাওয়ার্ড-২০২৪ জাহিদ আকবর (ডেইলি স্টার), পান্থ আফজাল (বাংলাদেশ প্রতিদিন), ফয়সাল রাব্বিকীন (মানবজমিন), এ মিজান (খবরের কাগজ) পেয়েছেন।

 

সম্মাননা প্রসঙ্গে রুহুল আমিন ভূঁইয়া বলেন, ‘পুরস্কার শুধুমাত্র একটি সম্মান নয়, অনুপ্রেরণাও। কাজের স্বীকৃতি পেয়ে ভীষণ ভালো লাগছে। আমাকে সম্মানিত করার জন্য সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানাই।’

 

উল্লেখ্য, রুহুল আমিন ভূঁইয়া ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর ২০২৪-২৬ মেয়াদে দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আর আগে তিনি ২০২২-২৪ মেয়াদে কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দৈনিক রূপালী বাংলাদেশে কর্মরত আছেন। :জমিয়তে ওলামার মেলান্দহ পৌর সভাপতি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।