Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

admin • 13 Jan 2023, 07:43 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার লালমনিরহাট-বুড়িমারী রেল রুটের ঘুণ্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ধবলসুতি রহমানপুর এলাকার রাশেদুজ্জামানের স্ত্রী সুমি বেগম (২৬), তার মেয়ে তাসমিরা তাবাসুম তাসিন (৬) এবং ছেলে তৌহিদ হাসান (২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাট থেকে বুড়িমারীগামী একটি ট্রেন ঘুণ্টি এলাকা পার হওয়ার সময় সুমি বেগম দুই সন্তান নিয়ে ট্রেনের নিচে পড়েন। এতে ঘটনাস্থলেই সুমি বেগম ও তাসমিরা তাবাসুম তাসিনের মৃত্যু হয়। তৌহিদ হাসানকে উদ্ধার করে রংপুর মেডিকেলে কলেজে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনার আইনগত বিষয়গুলো রেলওয়ে পুলিশ দেখছে। মরদেহ উদ্ধারের সময় থানা পুলিশও উপস্থিত ছিল।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।