Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে দশম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

admin • 04 Dec 2022, 07:33 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে দশম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

নীলফামারীর সৈয়দপুরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে শান্ত রায় (১৫) নামের দশম শ্রেণীর এক ছাত্র আত্মহত্যা করেছে। এসময় তার কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। 

 

রোববার (৪ ডিসেম্বর) সৈয়দপুর শহরের ওয়াপদা গোলাহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শান্ত রায় সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের সোনাখুলি গ্রামের সাগর রায়ের ছেলে ও সৈয়দপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

   

রেলওয়ে পুলিশের সৈয়দপুর থানার পরিদর্শক শফিউল ইসলাম জানান, সকালে চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে শান্ত।

   

শান্ত রায়ের মরদেহের পাশে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। নোটটি আমরা যাচাই বাছাই করে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করেছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।