Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এক্সক্লসিভ

ট্রেনের আসনবিহীন টিকিট কিনতে লাগবে না এনআইডি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ট্রেনের আসনবিহীন টিকিট কিনতে লাগবে না এনআইডি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধন করে ট্রেনের টিকিট কাটা বাধ্যতামূলক করার পর গত দুই দিনে রেলওয়ের আয় কমে গেছে। তাই এনআইডি বা জন্ম নিবন্ধন ছাড়াই ট্রেনের স্ট্যান্ডিং টিকিট (আসনবিহীন) ক্রয় করার সুযোগ দেওয়া হচ্ছে।

 

শুক্রবার (৩ মার্চ) সকালে রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।

 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্রধান বুকিং সহকারী কবির হোসেন তালুকদার জানান, স্ট্যান্ডিং টিকিট ক্রয় করতে এনআইডি বা জন্ম নিবন্ধন লাগবে না। বৃহস্পতিবার মধ্যরাত থেকে অনলাইন ও অফলাইনে স্ট্যান্ডিং টিকিট ক্রয় উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

 

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে থেকে তাদেরকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান রেলের এই কর্মকর্তা।

 

কবির হোসেন তালুকদার আরও জানান, প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে আড়াই হাজার থেকে তিন হাজার যাত্রী যাতায়াত করেন। এ স্টেশন থেকে সরকার প্রতি মাসে কোটি টাকার বেশি আয় করে। অথচ নিবন্ধন করে টিকিট ক্রয়ে বাধ্যবাধকতা করায় কিছুটা সমস্যা তৈরি হয়েছে। এতে করে যাত্রী কমে যাওয়ায় গত দুই দিনে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন চার লাখ টাকা রাজস্ব হারিয়েছে।

 

এর আগে, গত ১ মার্চ ট্রেনে নতুন পদ্ধতির টিকিটিং ব্যবস্থার উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। নতুন পদ্ধতিতে যাত্রীকে নিজের এনআইডি দিয়ে আগে অনলাইনে নিবন্ধন করে তারপর টিকিট কিনতে হবে। নিবন্ধন না করলে কাউন্টার থেকেও টিকিট পাওয়া যাবে না।

   

নতুন পদ্ধতিতে নিবন্ধিত যাত্রী কাউন্টার বা অনলাইন থেকে একসঙ্গে চারটি টিকিট কিনতে পারবেন। তবে যার নামে টিকিট কেনা হবে, তাকে অবশ্যই ট্রেনে থাকতে হবে। টিকিট কালোবাজারি বন্ধে নতুন এই পদ্ধতি চালু করা হয়েছে বলে জানায় রেল কর্তৃপক্ষ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।