Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

টেকনাফে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

admin • 21 Jan 2023, 07:44 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
টেকনাফে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ শামলাপুর থেকে মোহাম্মদ (২০) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। (২১ জানুয়ারী) শনিবার বিকেল ৩টার দিকে শামলাপুর হোয়াইক্যং সড়কের মাঝামাঝি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকার বাদশাহ মিয়ার ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, যেখানে অটোরিকশা চালকের লাশ পাওয়া গেছে সেখানে ডাকাতদের আনাগোনা বেশি।

 

ওই স্থানে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ডাকাত দলের সদস্যরা তাকে হত্যা করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।