Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
এক্সক্লসিভ

টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু আজ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু আজ

দেশব্যাপী ভর্তুকি মূল্যে চালসহ টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে আজ। রোববার (১৫ অক্টোবর) চালসহ অন্যন্য পণ্যের সঙ্গে ফ্যামিলি কার্ডধারী প্রতি ক্রেতা ৩৫ টাকা দরে দুই কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন।

শনিবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান। অক্টোবর মাসের বিক্রয় কার্যক্রম রোববার সারাদেশে শুরু হবে।

এ বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ এবং সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।

কার্ডধারী ভোক্তা সাধারণ নির্ধারিত ডিলারদের কাছ থেকে চাল, ভোজ্যতেল, মসুর ডাল, চিনি ও পেঁয়াজ কিনতে পারবেন।

একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি চাল ৩০ টাকা দরে, দুই লিটার ভোজ্যতেল ১০০ টাকা দরে, দুই কেজি ডাল ৬০ টাকা দরে, এক কেজি চিনি ৭০ টাকা দরে কিনতে পারবেন।

তবে চিনি প্রাপ্যতাসাপেক্ষে কয়েকটি স্থানে এবং আমদানি করা পেঁয়াজও প্রাপ্তিসাপেক্ষে শুধু ঢাকা মহানগরীতে বিক্রয় হবে বলে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।