Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জাতীয়

টিয়ারগ্যাস থেকে বাঁচতে গিয়ে রিকশা উল্টে আহত সাংবাদিকের মৃত্যু

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
টিয়ারগ্যাস থেকে বাঁচতে গিয়ে রিকশা উল্টে আহত সাংবাদিকের মৃত্যু

বিএনপির মহাসমাবেশকে ঘিরে সহিংসতার সময় পুলিশের টিয়ার গ্যাসে আহত বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সদস্য রফিক ভূইয়া মারা গেছেন।

   

রবিবার (২৯ অক্টোবর) রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

   

শনিবার দুপুরের দিকে রাজধানীর মাদারটেকের বাসা থেকে রিকশাযোগে জাতীয় প্রেস ক্লাবে যাওয়ার সময় সেগুনবাগিচা এলাকায় জাতীয় রাজস্ব বোর্ডের পুরোনো ভবনের কাছে পৌঁছলে পুলিশের টিয়ারশেলের কবলে পড়েন রফিক ভূইয়া।

 

এ সময় তিনি রিকশা থেকে পড়ে যান। পরে বারডেম হাসপাতালে নিলে ডাক্তার জানান, মাথায় মারাত্মক আঘাতে ভেতরে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রফিক ভূইয়া সাংবাদিকতার বিভিন্ন পর্যায়ে অনেকবার নেতৃত্ব দিয়েছেন। তিনি প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি কবিতা ও ছড়া লিখতেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।