Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

admin • 09 Jul 2026, 10:50 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

সাপ্তাহিক ছুটিসহ টানা প্রায় ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ১২ থেকে ১৬ জুলাই পর্যন্ত পাঁচদিন বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ জুলাই (রোববার) থেকে ১৬ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও আঞ্চলিক কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

 

এদিকে সরকারি সাপ্তাহিক ছুটির কারণে ১০ ও ১১ জুলাই (শুক্র ও শনিবার) বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকবে। গ্রীষ্মকালীন ছুটি শেষ হওয়ার পর ১৭ ও ১৮ জুলাইও সাপ্তাহিক ছুটি থাকায় প্রশাসনিক কার্যক্রমে টানা প্রায় ৯ দিনের বিরতি তৈরি হচ্ছে।

তবে এ সময়ে প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বা অন্যান্য কার্যক্রম সম্পর্কে পৃথক কোনো নির্দেশনা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।