Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর

টনসিলের অপারেশন করাতে গিয়ে নারীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
টনসিলের অপারেশন করাতে গিয়ে নারীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর

মাদারীপুরে চিকিৎসকের ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিক্ষুব্ধ লোকজন ক্লিনিকটিতে ভাঙচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় মাদারীপুর শহরের পানিছত্র এলাকার কে.আই হাসপাতাল নামে একটি প্রাইভেট ক্লিনিকে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে পানিছত্র চৌরাস্তা এলাকার সোহেল মোরশেদের স্ত্রী লাকী আক্তারকে (৩০) তার স্বজনরা গলার টনসিলের অপারেশন করানোর জন্য কে.আই হাসপাতালে ভর্তি করে।

 

হাসপাতলের চিকিৎসক মিজানুর রহমান বিকেল ৩টার দিকে লাকী আক্তারের গলার টনসিলের অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যান।

 

পরে সন্ধ্যা হয়ে গেলেও অপারেশন থিয়েটার থেকে রোগীকে বের না করায় স্বজনদের সন্দেহ হয়। স্বজনরা জোর করে অপারেশন থিয়েটারে প্রবেশ করে দেখে লাকী আক্তার মারা গেছেন।

 

এ ঘটনায় রোগীর স্বজন ও স্থানীয় বিক্ষুব্ধরা ক্লিনিকটিতে ভাঙচুর চালায়।নিহতের স্বামী মোরশেদ বলেন, ডাক্তার আমার স্ত্রীকে ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলেছে আমি এর বিচার চাই।

 

অভিযুক্ত ডাক্তার মিজানুর রহমানকে ওই প্রাইভেট ক্লিনিকে গিয়ে পাওয়া যায়নি।

 

মাদারীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। নিহতের স্বজনরা অভিযোগ দিলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।