ঝিনাইদহের কালীগঞ্জ শহরে ১১ বছর বয়সি এক শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মীর ফারুক এক রিকশাচালককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৩ জুন) সকালে শহরের বলিদাপাড়া গ্রাম তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বলিদাপাড়া এলাকায় একটি বাড়িতে সাবলেট বাসায় বসবাস করেন সদর উপজেলার চন্ডিপুর গ্রামের মীর ফারুক ও তার পরিবার। সাবলেটে বসবাস করা প্রতিবেশীর ১১ বছরের কন্যাকে রাতে ধর্ষণের চেষ্টা করেন ফারুক।
সকালে ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী তাকে মারধর করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে ফারুককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানায়, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।





