Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর রাজশাহী

ঝড়ে গাছ পড়ে রাজশাহীতে ৩ জনের প্রাণহানি

• • পঠিত 26 বার
শেয়ার করুন:
ঝড়ে গাছ পড়ে রাজশাহীতে ৩ জনের প্রাণহানি

ঝড়ে গাছ উপড়ে পড়ে রাজশাহীর বাঘায় তিনজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ছয়জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঘা উপজেলার রাজার মোড় এলাকায় মঙ্গলবার (৪ জুন) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. জালাল উদ্দিন (৪০), জাকির হোসেন (৩৫) ও মো. সেন্টু (৩০)। তাদের সবার বাড়ি বাঘা উপজেলার পাঁচপাড়া গ্রামে। তবে আহতদের পরিচয় জানা যায়নি। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাঘা উপজেলায় আজ রাতে ঝড় হয়। এতে রাজার মোড় এলাকায় একটি পুরোনো বড় গাছ উপড়ে পড়ে। এতে তিনজনের মৃত্যু হয়। এখনো কয়েকজন গাছের নিচে চাপা পড়ে আছে।

ওসি আরও বলেন, ঘটনাস্থলে এখন ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছেন। উদ্ধার অভিযান শেষ হলে বিস্তারিত বলা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।