Sunday, 25 October 2026
শিরোনাম
বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ প্রধানমন্ত্রীর বাসে স্নাইপার নিয়ে মন্তব্যকারী যুবকের ৭ দিনের রিমান্ড বিমানের দাম্মাম-রিয়াদের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত
এক্সক্লসিভ

জীবিকা নির্বাহের জন্য ওসমান হাদির পরিবারকে ১ কোটি টাকা দিচ্ছে সরকার

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
জীবিকা নির্বাহের জন্য ওসমান হাদির পরিবারকে ১ কোটি টাকা দিচ্ছে সরকার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অর্থ মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা এবং পরিবারের জীবিকা নির্বাহের জন্য প্রধান উপদেষ্টার তহবিল থেকে আরও এক কোটি টাকা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

 

জানা যায়, ঢাকার লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য ‘দোয়েল টাওয়ার’ নামক আবাসিক ভবন রয়েছে। সেই ভবনে ১ হাজার ২১৫ বর্গফুটের ফ্ল্যাট কিনতে অনুদান হিসেবে এ টাকা দেয়া হচ্ছে। অনুদানের অর্থে কেনা ফ্ল্যাটে শহিদের স্ত্রী ও সন্তানরা বসবাস করবেন।

অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শরিফ ওসমান বিন হাদির পরিবারের জন্য ফ্ল্যাট কেনার অনুদান চেয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ শহিদের স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে অনুদান দেয়ার প্রস্তাব অনুমোদন করেছে।

 

এদিকে গেল ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকার শরিফ ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্যের বার্মিংহামের বাংলাদেশ সহকারী হাইকমিশনে তিন বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে দ্বিতীয় সচিব পদে নিয়োগ দেয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।