Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
ক্রিকেট খেলাধুলা

জিম্বাবুয়ের বিপক্ষে উগান্ডার ঐতিহাসিক জয়

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
জিম্বাবুয়ের বিপক্ষে উগান্ডার ঐতিহাসিক জয়

প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে খেলতে নেমে ইতিহাস গড়ল উগান্ডা। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে জিম্বাবুয়েকে হারিয়ে চমক দেখাল তারা।

 

রোববার নামিবিয়ার উইন্ডহকয়েতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৩৬ রান করে সিকান্দার রাজার নেতৃত্বাধীন জিম্বাবুয়ে। দলের হয়ে অধিনায়ক সিকান্দার রাজা ৩৯ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন। এছাড়া ২৩ ও ২১ রান করে করেন ওপেনার ইনোসেন্ট কাইয়া ও সাবেক অধিনায়ক শেন উইলিয়ামস।

 

টার্গেট তাড়া করতে নেমে ২৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪০ রানের ইনিংস খেলেন আলপেশ রামজানি। ২৮ বলে ৫টি চার আর এক ছক্কায় ৪২ রান করেন রিয়াজাত আলি শাহ।

 

বাছাই পর্বে প্রথম তিন ম্যাচের মধ্যে দুটিতে হেরে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা ফিকে হয়ে গেল জিম্বাবুয়ের। প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে হারের পর তানজানিয়ার বিপক্ষে জিতেছিল সিকান্দার রাজারা। আজ উগান্ডার বিপক্ষে হেরে দুশ্চিন্তায় পড়েছে জিম্বাবুয়ে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।