Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এক্সক্লসিভ

জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

 জামালপুরে অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (১৩ জুন) দুপুরে জামালপুর সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে পৌর এলাকার মৃধাপাড়া এলাকায় অভিযান চালায় জামালপুর থানার একটি দল। এ সময় শামছুল হুদা সেলিমের বাড়ির ভাড়াটিয়া খোদেজা বেগমের কক্ষ তল্লাশি করে তিনটি ট্রাভেল ব্যাগ ও দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

 

গ্রেফতার খোদেজা বেগম (৪০) শেরপুর সদর উপজেলার কুসুমহাটি গ্রামের শাহ আলীর স্ত্রী। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জামালপুর শহরের দয়াময়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে মোছা. বুলবুলি (৫৮) নামে আরেক নারীকে গ্রেফতার করে পুলিশ। তিনি মেলান্দহ উপজেলার মুন্সী নাংলা গ্রামের বাসিন্দা এবং আবুলের স্ত্রী। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলবুলি স্বীকার করেছেন যে তিনি উদ্ধার হওয়া গাঁজা কেনার উদ্দেশ্যে সেখানে এসেছিলেন।

 

এছাড়া খোদেজা বেগমের বিরুদ্ধে শেরপুর সদর থানায় পূর্বে একটি মাদক মামলা রয়েছে বলেও জানা গেছে। সংবাদ সম্মেলনে ওসি মো. নাজমুস সাকিব বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার হওয়া মাদক জব্দ করা হয়েছে এবং গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূল ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।