Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে ১৭ পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ

admin • 30 Mar 2026, 08:18 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে ১৭ পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ

জামালপুরে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। জেলার ১৭টি গুরুত্বপূর্ণ পেট্রোল পাম্পে সার্বক্ষণিক তদারকির জন্য ১৭ জন ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেওয়া হয়েছে।

 

রবিবার (২৯ মার্চ ) রাতে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা ডিপো থেকে পাম্পে আসা জ্বালানি তেলের সরবরাহ ও মজুতের সঠিক হিসাব তদারকি করবেন। একই সঙ্গে গ্রাহকদের কাছে বিক্রির পরিমাণ পর্যবেক্ষণ করবেন। প্রতিদিন সকাল, দুপুর ও সন্ধ্যায় দিনে অন্তত তিনবার পাম্পের স্টক হালনাগাদ তথ্য সংগ্রহ করবেন তারা।

 

তদারকির আওতায় থাকবে পাম্প নির্ধারিত সময় অনুযায়ী খোলা রাখা হচ্ছে কি না, স্টক রেজিস্টার ও ডিসপ্লে বোর্ড নিয়মিত আপডেট করা হচ্ছে কি না, গ্রাহকদের ক্যাশ মেমো প্রদান করা হচ্ছে কি না এবং নির্ধারিত সীমা মেনে তেল বিক্রি নিশ্চিত করা হচ্ছে কি না। জেলার সাতটি উপজেলায় মোট ১৭টি পাম্পে এ নিয়োগ কার্যকর করা হয়েছে। এর মধ্যে জামালপুর সদর উপজেলায় সর্বাধিক ৮ জন, সরিষাবাড়ীতে ৩ জন এবং মাদারগঞ্জে ২ জন ট্যাগ অফিসার দায়িত্ব পালন করবেন।

 

এছাড়া মেলান্দহ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার প্রতিটি পাম্পে একজন করে কর্মকর্তা নিয়োজিত থাকবেন।

 

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, জামালপুর সদর উপজেলার জাবেদ ফিলিং স্টেশনে উপজেলা সহকারী প্রোগ্রামার আব্দুর রহমান, খাজা ফিলিং স্টেশনে জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জাকির হোসেন, দেশ ফিলিং স্টেশনে উপসহকারী প্রকৌশলী সোহেল রানা, রোকেয়া ফিলিং স্টেশন—উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. শাহ আলম, মুমু ফিলিং স্টেশন—সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. রতন মিয়া,পেট্রোলিংক ফিলিং স্টেশন—উপজেলা তুলা উন্নয়ন অফিসার মো. ইসরাইল হোসেন, বি.আর. ফিলিং স্টেশন—উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোজাম্মেল হোসেন, শতাব্দী ফিলিং স্টেশন—উপসহকারী প্রকৌশলী (এলজিইডি) মো. হাফিজুল ইসলাম মেলান্দহ উপজেলার মেসার্স ইসলাম পেট্রোলিয়াম পাম্পে উপজেলা সমাজসেবা অফিসার মো. আরিফুর রহমান। ইসলামপুর উপজেলার মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আলীম দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল ফিলিং স্টেশনে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মুখলেসুর রহমান মাদারগঞ্জ উপজেলার মেসার্স লাবণী ফিলিং স্টেশনে উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক, মেসার্স তুহিন মৌসুমী ফিলিং স্টেশনে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রুহুল আমিন। বকশীগঞ্জ উপজেলার মেসার্স পরেশ চন্দ্র ফিলিং স্টেশনে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. জাকারিয়া শাকা। সরিষাবাড়ী উপজেলার ঝিনাই ফিলিং স্টেশনে উপজেলা সমবায় অফিসার মো. হাবিবুল্যাহ, নুর জাহান ফিলিং স্টেশনে ভেটেরিনারি সার্জন ডা. সুলতান ও চাঁন ফিলিং স্টেশন কৃষি সম্প্রসারণ অফিসার মো. আল আমিন। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক এ. কে. এম. আব্দুল্লাহ-বিন-রশিদ জানান, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা এবং কৃত্রিম সংকট বা অনিয়ম প্রতিরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

ট্যাগ অফিসাররা পাম্পগুলোতে মজুত ও বিক্রির বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।