Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
জেলার খবর

জামালপুরে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
জামালপুরে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

জামালপুরের মেলান্দহে হেরোইন সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মেলান্দহ থানা পুলিশ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

 

গ্রেপ্তারকৃত হলেন, ওই এলাকার মুকুল মন্ডলের ছেলে রাজা মিয়া (৩২) ও সুরুজ মন্ডলের ছেলে জামিল (২৮)।

 

পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ থানার এসআই প্রভাস চন্দ্র দাস, এসআই জাহিদুল ইসলাম (জাহিদ) উপজেলার দেউলাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৪ গ্রাম হেরোইন সহ ২ জনকে গ্রেপ্তার করেন।

 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ভোরের কাগজকে বলেন,'দুই কারবারিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।