Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে স্কুল ছাত্রী অপহরণের অভিযোগে মামলা

admin • 04 Feb 2023, 07:19 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে স্কুল ছাত্রী অপহরণের অভিযোগে মামলা

জামালপুরের মেলান্দহে স্কুল ছাত্রী হাবিবা আক্তার জান্নাত (১৩) কে অপহরণের ঘটনায় মামলা দায়ের হয়েছে। অপহৃতা উপজেলার ঝাউগড়া ইউনিয়নের ইয়াতন জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

জানা যায়,৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে ওই ছাত্রীর পিতা হাবিল মিয়া (৪৫) বাদি হয়ে মামলা (নং-৩) দায়ের করেন। মামলায় দক্ষিণ ঝাউগড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে মোঃ হোসাইন (২০)কে প্রধান আসামী করা হয়েছে। মামলায় অপর ২ জন আসামী হলো মোঃ হোসাইনের পিতা গোলাম মোস্তফা (৪৫) এবং জেঠা বাগু মন্ডল (৫০)।  

জানা গেছে, গত ২৯ জানুয়ারি সকাল ৮টার দিকে হাবিবা জান্নাত স্কুলে যাবার পথে শেখসাদি আনারবাড়ি আনার বাড়ি ঘাটে পৌঁছলে স্থানীয় গোলাম মোস্তফার ছেলে মোঃ হোসাইনসহ কয়েক জনে ওই ছাত্রীকে অপহরণ করে সিএনজিতে তুলে নেয়। বিষয়টি জানাজানি হবার পর ছাত্রীর পিতা অপহরণকারি মোঃ হোসাইনের

 

স্বজনদের কাছে বিচার দাবি করেন। হোসাইনের পিতা গোলাম মোস্তফা এবং জেঠা বাগু মন্ডল অপহৃতা ছাত্রীকে ফেরতের আশ্বাস দিয়ে কালক্ষেপন করেন।

 

একপর্যায়ে ভূক্তভোগি ছাত্রীর পিতা বাদি হয়ে ৩ জনকে আসামী করে মেলান্দহ থানায় মামলাটি দায়ের করেন। মেলান্দহ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান-ঘটনার মামলা গ্রহণ করেছি। আসামী গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।