Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জেলার খবর

জামালপুরে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
জামালপুরে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরের ইসলামপুর উপজেলায় মালেকা আক্তার নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

রোববার (৫ মার্চ) রাতে ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত মালেকা আক্তার একই এলাকার জহুরুল ইসলামের মেয়ে। মালেকা আক্তার স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল।

 

পারিবারিক সূত্রে জানা যায়, মালেকা আক্তার ছোট বেলায় মাকে হারায়। এরপর থেকে তার ফুফা মানিক মিয়া তাকে লালন পালন করে আসছেন। রোববার সন্ধ্যায় তার পালক মা জয়ন্তী ফুলের ঘরে ঢুকে আড়ার সঙ্গে মালেকা আক্তারকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন।

 

ইসলামপুর থানার এসআই আজিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।