Wednesday, 7 October 2026
শিরোনাম
জামালপুরে ভিজিএফের চাল বেচাকেনায় ব্যবসায়ীকে জরিমানা ফেসবুকে চিকিৎসকের পোস্ট, ‘প্রসববেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ জামালপুরে শ্রমিক দল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেপ্তার দাবিতে আল্টিমেটাম কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা: হানিফসহ ৪ জনের মামলার রায় যেকোনো দিন বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ জসীম পল্লী মেলা চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত পূজামণ্ডপে মদপান করে মাতলামি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার হকার উচ্ছেদ করে ফুটপাতে বৃক্ষরোপণ, বদলে গেল মিরপুর-১০ এর চিত্র গাজীপুরে ধর্ষণের পর রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
সারা দেশ

জামালপুরে ভিজিএফের চাল বেচাকেনায় ব্যবসায়ীকে জরিমানা

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
জামালপুরে ভিজিএফের চাল বেচাকেনায় ব্যবসায়ীকে জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জেলেদের জন্য বরাদ্দ করা ভিজিএফের চাল অবৈধভাবে কেনাবেচা ও মজুতের দায়ে এক খাদ্য ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ২৫০ কেজি চাল জব্দ করা হয়েছে।

 

বুধবার (৭ অক্টোবর) বিকেলে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী।  এ সময় মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

উপজেলা প্রশাসন জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞাকালে কর্মহীন জেলেদের সহায়তায় চরপাকেরদহ ইউনিয়নের ১৮০ জন জেলের মধ্যে ২৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়।

 

পরে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে কয়েকজন জেলের কাছ থেকে ওই চাল সংগ্রহ করে বালিজুড়ী বাজারের খাদ্য ব্যবসায়ী শহিদুল ইসলামের দোকানে বিক্রি করেন।

 

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন বালিজুড়ী বাজারে অভিযান চালায়। অভিযানের সময় শহিদুল ইসলামের দোকানের সামনে একটি অটোরিকশায় রাখা ২৫০ কেজি ভিজিএফের চাল উদ্ধার করা হয়। পরে চালগুলো জব্দ করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (নিয়ন্ত্রণ) আইনে ব্যবসায়ী শহিদুল ইসলামের ছেলে মাফিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে তিনি জরিমানার অর্থ পরিশোধ করেন।


জব্দ করা চাল পরবর্তীতে উপজেলার কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, সরকারি সহায়তার চাল কেনা-বেচা উভয়ই আইনত দণ্ডনীয় অপরাধ। অবৈধভাবে ভিজিএফের চাল কেনাবেচা ও মজুতের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। সরকারি খাদ্য সহায়তা বিতরণে অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।